দোলের আগে কবে কবে কালবৈশাখী? বাংলার জেলায়-জেলায় ঝড়-শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Alert: শনিবার বিকেল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং-এও।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের চার দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

তবে এর মধ্যে রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর বেগ হতে পারে ৫০-৬০ কিমি। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গ জুড়ে একই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ওই দিনের জন্য আবহাওয়া দফতরের তরফে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবারের জন্য হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

চৈত্রের শুরুতেই কালবৈশাখীর পরিস্থিতি! বজ্রপাত-বৃষ্টি-দমকা কত দিন, বাংলার জেলাগুলির জন্য আবহাওয়ার বড় বার্তা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৮
বহরমপুর ২১.৬
বাঁকুড়া ২১
বর্ধমান ২১
কোচবিহার ১৬.৯
দার্জিলিং ৮.৫
কালিম্পং ১৪
দিঘা ২৫
কলকাতা ২৩.৮
দমদম ২৩
কৃষ্ণনগর ২৩.২
মালদহ ২৩
মেদিনীপুর ২২.৫
পুরুলিয়া ১৯.১
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ২১
সুন্দরবন ২৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৬)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৫.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩১.৭)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২০.২)
দিঘা (৩৩)
কলকাতা (৩৪.১)
দমদম (৩৭)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৫)
মেদিনীপুর (৩৪.৪)
পুরুলিয়া (৩৬.৩)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৫)
সুন্দরবন (৩২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+