দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে চারদিন! কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গ, বড় আপডেট আবহাওয়া অফিসের
Weather Alert: সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই সূর্যের আলো ঢাকা পড়ে মেঘে। আর বিকেলে কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গ এই আবহাওয়া থেকে রক্ষা পেলেও দক্ষিণবঙ্গে তা চলবে। তবে উল্লেখ করা প্রয়োজন এদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল শুক্রবারের তুলনায় কম। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সন্দেশখালির ঘটনাতেই কি এলাকা হাতছাড়া হবে তৃণমূলের? লোকসভা নির্বাচনে বাংলায় BJPকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী পিকের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৭
বহরমপুর ১৭.২
বাঁকুড়া ১৪.৮
বর্ধমান ১৬
কোচবিহার ১০.৪
দার্জিলিং ৪
কালিম্পং ৮.৩
দিঘা ১৯
কলকাতা ২০.৩
দমদম ১৯.৫
কৃষ্ণনগর ১৫.৬
মালদহ ১৮.১
মেদিনীপুর ১৮.৬
পুরুলিয়া ১২.১
শিলিগুড়ি ১০.২
শ্রীনিকেতন ১৫.৪
সুন্দরবন ১৮.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৪)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (৩০)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৭.৩)
দার্জিলিং (১২.৪)
কালিম্পং (১৫.৫)
দিঘা (৩০.৭)
কলকাতা (২৮.৪)
দমদম (২৯.১)
কৃষ্ণনগর
মালদহ (২৮.৮)
মেদিনীপুর
পুরুলিয়া (২৯.৩)
শিলিগুড়ি (২৯.৭)
শ্রীনিকেতন (২৮.২)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications