Weather Alert: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস, শীত কি এখানেই শেষ? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী সপ্তাহের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ছুঁতে পারে। বর্তমান পরিস্থিতিতে ১০ জানুয়ারির আগে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবার পৌষ সংক্রান্তির সময়ে জাঁকিয়ে শীত থাকবে কিনা তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Weather Alert

শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে আগামী তিন দিন জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বেড়েছে। এদিন কলকাতায় ১৫.৯ ডিগ্রি, বাঁকুড়ায় ১২.৫ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

জেলা সর্বোচ্চ তাপমাত্রা (০c)
আসানসোল (২৫.৮)
বহরমপুর (২৩.৬)
বাঁকুড়া (২৫.৭)
বর্ধমান (২৫.৫)
কোচবিহার (২৬.৪)
দার্জিলিং (১২.৮)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৭)
কলকাতা (২৫)
কৃষ্ণনগর (২৩.৪)
মালদহ (২৩.৪)
মেদিনীপুর (২৫.৬)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২৮.৪)
শ্রীনিকেতন (২৪.৬)
সুন্দরবন (২৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+