দোলের আগে দ্রুত নামবে তাপমাত্রা! বাংলার আবহাওয়া নিয়ে বড় বার্তা হাওয়া অফিসের
Weather Alert: রবিবার সন্ধে থেকে পশ্চিমের জেলাগুলিকে ঘন কালো মেঘ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরুলিয়ায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার নাগাদ দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুই দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিনও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
তবে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে ওই দুই দিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুই দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৩.২ | ২০.৪ (২১.৮) |
| বহরমপুর | ৩৪ | ২১.৪ (২১.৬) |
| বাঁকুড়া | ৩৩.৯ | ১৯.১ (২১) |
| বর্ধমান | ৩৩ | ১৯ (২১) |
| কোচবিহার | ৩৪.১ | ১৬.১ (১৬.৯) |
| দার্জিলিং | ১৯.৮ | ৯ (৮.৫) |
| কালিম্পং | ২২.৫ | ১৫.৫ (১৪) |
| দিঘা | ৩১.৫ | ২০.২ (২৫) |
| কলকাতা | ৩০.৩ | ২৩ (২৩.৮) |
| দমদম | ৩১.৬ | ২১.৮ (২৩) |
| কৃষ্ণনগর | ৩২.৮ | ২০.৮ (২৩.২) |
| মালদহ | ৩৩.৫ | ২২.৫ (২৩) |
| মেদিনীপুর | ৩১.৪ | ২১.৫ (২২.৫) |
| পুরুলিয়া | --------- | (১৯.১) |
| শিলিগুড়ি | (৩৫.২) | ১৪ (১৫.৮) |
| শ্রীনিকেতন | ৩৩.২ | ২০.২ (২১) |
| সুন্দরবন | (৩৪.৭) | ১৯.৫ (২৪) |












Click it and Unblock the Notifications