Weather Alert: পুরুলিয়ার তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে!এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রিতে উঠে, বুধবার তা ১৫ ডিগ্রিতে নেমেছে। আগামী দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে কনকনে ঠান্ডায় বড়দিন উদযাপন করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে তারপরের তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে এরপরের তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে, বাঁকুড়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ৮.১ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১০ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ২৫.২ | ১২.৭ (১১.৩) |
| বহরমপুর | ২৩.৬ | ১৩.৪ (১৩.৬) |
| বাঁকুড়া | ২৪.৯ | ১০.৩ ( ৯.৪) |
| বর্ধমান | ২৬.৫ | ১১.৬ (১০) |
| কোচবিহার | ২৭ | ১০.৫ (১০.৬) |
| দার্জিলিং | ১৪.৮ | ৬.২ (৪.৮) |
| কালিম্পং | ১৬ | ৯.৮ (১০.৩) |
| দিঘা | ২৬.৪ | ১১.৯ (১২) |
| কলকাতা | ২৪.৬ | ১৫ (১৫.১) |
| কৃষ্ণনগর | ২৩.৬ | ১১.২ (১১.৮) |
| মালদহ | ২৪.৬ | ১৪.৭ (১৪.২) |
| মেদিনীপুর | ২৫.২ | ১৩.১ (১৩) |
| পুরুলিয়া | ২৪.৩ | ৮.১ (৯.১) |
| শিলিগুড়ি | ২৯ | ১২.৩ (৯.৮) |
| শ্রীনিকেতন | ২৪.৬ | ১০ (৯.২) |
| সুন্দরবন | ২৫.৫ | ১৫.৫ |












Click it and Unblock the Notifications