Weather Alert: রাত পেরোলেই কড়া ঠান্ডা, কুয়াশা নিয়েও সতর্কবার্তা! বাংলার কোথায় কেমন আবহাওয়া একনজরে
Weather Alert: জাঁকিয়ে শীত কিনা তা এখনই বলা না গেলেও, দিন কয়েকের জন্য বাংলায় শীতের আমেজ ফিরতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে বাংলায় উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। যে কারণে কলকাতা-সহ গোটা রাজ্যেই পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ১৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ওপরে কোনও সিস্টেম নেই।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের পাশাপাশি বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দু'দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গায় কমেছে আবার কিছু জায়গায় বৃদ্ধি পেয়েছে। এদিন বাঁকুড়ায় ১১.৯ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের তাপমাত্রা ছিল ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| আসানসোল | (২৬.১) |
| বহরমপুর | (২৩) |
| বাঁকুড়া | (২৬.৩) |
| বর্ধমান | (২৬) |
| কোচবিহার | (১৯.৯) |
| দার্জিলিং | (১৪) |
| কালিম্পং | (১৪.৫) |
| দিঘা | (২৬.৪) |
| কলকাতা | (২৩.৮) |
| কৃষ্ণনগর | (২৩) |
| মালদহ | (২১.৮) |
| মেদিনীপুর | (২৫.২) |
| দমদম | (২৪.৬) |
| শিলিগুড়ি | (১৯.৮) |
| শ্রীনিকেতন | (২৪.৩) |
| সুন্দরবন | (২৪.৫) |












Click it and Unblock the Notifications