সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও! একনজরে জেলাগুলির আবহাওয়া
Weather Alert: আপাতত দু'দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, জানুয়ারির শেষ লগ্নে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এথানেই শেষ নয়, মঙ্গল রাজ্যের পাঁচ জেলায় এবং বুধবার নাগাদ নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ওপরে একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের ওপরে উচ্চচাপ বলয়ের কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ঘন কুয়াশার সঙ্গে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। মঙ্গলবার ও বুধবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দু'দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বুধবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এদিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রা কমেছে কোথাও বেড়েছে। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ বাঁকুড়ায় ১০ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১০ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও শীতল হল কলকাতা, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৮ (৮.২)
বহরমপুর ১০ (১০.৬)
বাঁকুড়া ১০ (৮.৫)
বর্ধমান ১০ (৯.৬)
কোচবিহার ৬.৬ (৫.১)
দার্জিলিং ১.৬ (২.২)
কালিম্পং ৭.৫ (৭.৮)
দিঘা ১২ (১২.৬)
কলকাতা ১৩.৫ (১৩.৭)
দমদম ১২.৬ (১২.৬)
কৃষ্ণনগর (১২)
মালদহ ৯.৬ (৯)
মেদিনীপুর ১২.১ (১২.৫)
পুরুলিয়া (৬.৯)
শিলিগুড়ি ৪.৮ (৪.৬)
শ্রীনিকেতন ১০ (৭.৪)
সুন্দরবন ১০ (১২.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৯)
বহরমপুর (১৯.৬)
বাঁকুড়া (২৩.৫)
বর্ধমান (২৪)
কোচবিহার (২২.৬)
দার্জিলিং (৯)
কালিম্পং (১২.৫)
দিঘা (২৪.৩)
কলকাতা (২৩)
দমদম (২৪)
কৃষ্ণনগর (২১.৪)
মালদহ (১৯.৮)
মেদিনীপুর (২৪.৬)
পুরুলিয়া (২৪.৩)
শিলিগুড়ি (২৪.৮)
শ্রীনিকেতন (২১.৫)
সুন্দরবন (২৩.৫)












Click it and Unblock the Notifications