Weather Alert: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, সপ্তাহের শুরুতে আবহাওয়ায় বড় পরিবর্তন! বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া

Weather Alert: নভেম্বরের প্রথম সপ্তাহ, ঠান্ডার লেশমাত্র নেই। দুপুর হলেই অস্বস্তির আবহাওয়া। এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সাতই নভেম্বর মঙ্গলবার নাগাদ এই পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, সেই বৃষ্টি ও মেঘ কেটে গেলেই তাপমাত্রা নিম্নগামী হতে পারে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

Weather Alert

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
০২নভেম্বর ২৫ ৩৩ অংশত মেঘলা আকাশ
০৩নভেম্বর ২৪ ৩২ অংশত মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
০৪নভেম্বর ২৪ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টি
০৫নভেম্বর ২৪ ৩২ পরিষ্কার আকাশ
০৬নভেম্বর ২৩ ৩২ পরিষ্কার আকাশ

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২ অক্টোবর, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ৩ অক্টোবর, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ৪ অক্টোবর, শনিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ৫ ও ৬ অক্টোবর, রবিবার ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২ অক্টোবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ৩ অক্টোবর, শুক্রবার, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
  • ৪ অক্টোবর, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার আবহাওয়া শুকনো থাকবে। বাকি জেলাগুলিতে হাল্কা কবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ৫ অক্টোবর, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ৬ অক্টোবর, সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে। এছাড়াও ৭ নভেম্বর নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী হিমালয়ে আঘাত হানতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+