Weather Alert: শীতের ছন্দপতনে 'উষ্ণ' বড়দিন, ফের জাঁকিয়ে শীত কবে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: কলকাতা-সহ জেলাগুলিতে বেশ কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার পরে এবার পারদ ঊর্ধ্বগামী। আগামী দিন তিনেকে আর আরও বৃদ্ধির পূর্বাভাস রাজ্য জুড়েই। ফলে এবার রাজ্যের মানুষ 'উষ্ণ' বড়দিন পেতে চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার তুলনায় এখন বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের বেগ বেশি। যার জেরে বড়দিনে কলকাতার পারদ পৌঁছে যেতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। শুধু কলকাতাতেই নয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই একই পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে ফের জাঁকিয়ে শীত কবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিন সমতল এলাকার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সব জায়গাতেই বেড়েছে। বাঁকুড়ায় ১১.৯ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৫ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| আসানসোল | (২৫.৪) |
| বহরমপুর | (২৩.৮) |
| বাঁকুড়া | (২৫.৪) |
| বর্ধমান | (২৬.৫) |
| কোচবিহার | (২৭.৫) |
| দার্জিলিং | (১৫.৮) |
| কালিম্পং | (১৫.৫) |
| দিঘা | (২৬.৩) |
| কলকাতা | (২৪.৪) |
| কৃষ্ণনগর | (২৩.৬) |
| মালদহ | (২৪.৮) |
| মেদিনীপুর | (২৪.৭) |
| পুরুলিয়া | (২৪.৩) |
| শিলিগুড়ি | (২৯) |
| শ্রীনিকেতন | (২৫.২) |
| সুন্দরবন | (২৫) |












Click it and Unblock the Notifications