Weather Alert: তাপমাত্রা স্বাভাবিকের ওপরে, ভিলেন সেই ঘূর্ণাবর্ত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: ডিসেম্বরের শেষ সপ্তাহ, কিন্তু ঠান্ডার আমেজ কম। রাজ্য জুড়েই সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ওপরে। জেলায় জেলায় বর্ষ শেষে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভিলেন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য আবহাওয়া শুকনো থাকবে। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে। বাঁকুড়ায় ১৩.৯ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১২.১ ডিগ্রি, শ্রীনিকেতন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১২ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৭.৫) |
| বহরমপুর | (২৫) |
| বাঁকুড়া | (২৬.৬) |
| বর্ধমান | (২৭) |
| কোচবিহার | (২৮.৫) |
| দার্জিলিং | (১৬) |
| কালিম্পং | (১৬.৫) |
| দিঘা | (২৮.১) |
| কলকাতা | (২৫.৬) |
| কৃষ্ণনগর | (২৪.৬) |
| মালদহ | (২৬.৪) |
| মেদিনীপুর | (২৭.১) |
| পুরুলিয়া | (২৬.৩) |
| শিলিগুড়ি | (৩০.২) |
| শ্রীনিকেতন | (২৬) |
| সুন্দরবন | (২৭) |












Click it and Unblock the Notifications