তাপমাত্রা কমল বেশ কিছুটা! আপাতত গরম থেকে নিষ্কৃতি কত দিনের জন্য, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Alert: রবিবার সকাল থেকে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়ার বিভিন্ন জায়গায় বজ্রপাত-সহ দমকা হাওয়া বয়ে যায়। সন্ধের পরেও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

weather forecast

পরবর্তী ২৪ ঘন্ট অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবারও জেলাগুলিতে একই পরিস্থিতি তৈরি হতে পারে। আর বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে অর্থাৎ বিকেল থেকে রাতের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস।

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৪০.৩) ২৭.৪ (২৫)
বহরমপুর (৩৭) ২৭.৪ (২৭.২)
বাঁকুড়া (৪১.৫) ২৬.১ (২৫.৪)
বর্ধমান (৩৯.৫) ২৪ (২৬)
কোচবিহার (৩৪.৬) ১৯.৬ (২২.৮)
দার্জিলিং (২৩) ১৩.৫ (১১.৮)
কালিম্পং (২৪) ১৮ (১৩.৫)
দিঘা (৩৪.৮) ২৭.৫ (২৬.৪)
কলকাতা (৩৭.৪) ২৭.৬ (২৮.৫)
দমদম (৩৮.৩) ২৬.২ (২৮.১)
কৃষ্ণনগর (৩৮.২) ২৫.৪ (২৪.৬)
মালদহ (৩৯.৩) ২৭.৭ ( ২৬.১)
মেদিনীপুর ------- ---------
পুরুলিয়া (৪০.৭) ২২.১
শিলিগুড়ি (৩৫.৫) ১৯.৮ (২৩.৬)
শ্রীনিকেতন (৩৯.১) ২৪.৮ (২৪.৬)
সুন্দরবন (৩৩) ২৭ (২৬.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+