Weather Alert: আরও কমবে তাপমাত্রা! তুষারপাতের সঙ্গে কুয়াশার পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া

Weather Alert: দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পরিবর্তন আসবে। ভোরের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দার্জিলিং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এই সময়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

Weather Alert

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। তবে এইসব জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। আগামী দুদিন কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে, পুরুলিয়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিনও ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ২০ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও একডিগ্রি করে কমতে পারে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়ে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৬.৫) ১৩.৫ ( ১২.১ )
বহরমপুর (২৫.২) -------------
বাঁকুড়া (২৬.৩) ১০.৯ (১০.৬)
বর্ধমান (২৬.৪) ১১.৮ (১১)
কোচবিহার (২৫.৯) ১০.৮ (১৭.১)
দার্জিলিং (১১.২) ৪.২ (৫.৮)
কালিম্পং ( ১৪.৫) ৭.৮ (১১.৫ )
দিঘা (২৯) ১৩.৬ (১৩.২)
কলকাতা (২৫.৪) ১৫.১ (১৪.৬)
কৃষ্ণনগর (২৪.৬) ১৪.৪ (১৪)
মালদহ (২৪.৩) ১৪.৫ (১৪.৮)
মেদিনীপুর (২৬.৪) ১৪.১ (১৩.৩)
পুরুলিয়া (২৫.৩) ১০ (১০.৩)
শিলিগুড়ি (২৮) ১২.৬ (১২.৪)
শ্রীনিকেতন (২৪.৮) ১১.৪ (১১)
সুন্দরবন (২৭.৫) ১৪.৫ (১৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+