Weather Alert: জেলায়-জেলায় কমল তাপমাত্রা! কালীপুজোর কেমন থাকতে চলেছে আবহাওয়া, একনজরে পূর্বাভাস
Weather Alert: পশ্চিমবঙ্গের ওপরে আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই। আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই। কলকাতার আবহাওয়াও শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১-২২ ডিগ্রির আশেপাশে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক ভাবেই কলকাতার থেকে ২-৩ ডিগ্রি কম থাকে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ার তাপমাত্রা কলকাতার থেকে কিছুটা কম থাকবে। এই জায়গাগুলিতে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কালীপুজোতেও রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। কালীপুজোয় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৩) | ১৮.৭ (২২) |
| বহরমপুর | (২৯.৮) | ২২ |
| বাঁকুড়া | (৩০.৫) | ১৮ (১৮) |
| বর্ধমান | (২৮.৮) | ১৯ (২০.২) |
| কোচবিহার | (৩০.৮) | ১৬.৫ (১৬.৬) |
| দার্জিলিং | (১৭.৮) | ৯.৮ (৯.৮) |
| কালিম্পং | (১৯.৫) | ১৩.৮ (১৪) |
| দিঘা | (৩২.১) | ২০.৪ (২০.১) |
| কলকাতা | (২৯.৬) | ২২.১ (২২.১) |
| দমদম | (৩০.৮) | ২১.৬ ( ২১.৪) |
| কৃষ্ণনগর | (৩০.৪) | ২০.৬ ( ২১) |
| মালদহ | (২৯.৭) | ২১.৩ (২২.৩) |
| মেদিনীপুর | (৩১) | ২০.১ (১৯.৬) |
| শিলিগুড়ি | (৩৩) | ১৭ (১৮.৭) |
| শ্রীনিকেতন | (২৮.৮) | ১৭.৫ (১৮.৪) |
| সুন্দরবন | (৩২) | ২১ (২১) |












Click it and Unblock the Notifications