Weather Alert: পাহাড়ে তুষারপাত ও আট জেলায় অতিঘন কুয়াশার পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Alert: ক্যালেন্ডারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ। এদিন সকালের দিকে বিভিন্ন জায়গা ছিল কুয়াশায় ঢাকা। রাজ্যের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আগামী ৪৮ ঘন্টায় আট জেলায় অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দ্বিতীয় স্পেল বাধাপ্রাপ্ত হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাস্পের পরিমাণ বাড়তে থাকায় সূর্যের আলো সেরকম পাওয়া যায়নি এদিন।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন দার্জিলিং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচদিন জেলাগুলির রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Weather Alert

আবহাওয়া দফতরের পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়। যে কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। প্রসঙ্গত এদিন সকালে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অতিঘন কুয়াশা চোখে পড়েছে।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। আপাতত আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই কমেছে, আবার কিছু জায়গায় বেড়েছে। এদিন বাঁকুড়ায় ১৩ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৪.২) ১৪.৬ (১৪.৭)
বহরমপুর (২৪.২) ১৪.৬ (১৫.২)
বাঁকুড়া (২৫) ১৩ (১৩.৬)
বর্ধমান (২৬.৬) ১৪ (১৪.৬)
কোচবিহার (২৬.৫) ১১.২ (৯.২)
দার্জিলিং (১৩.৮) ৫ (৪.৮)
কালিম্পং (১৫.৫) ১০ (৮.৩)
দিঘা (২৭.২) ১৫.৭ (১৫.১)
কলকাতা (২৫.৩) ১৭.১ (১৬.৭)
দমদম (২৬) ১৬ (১৬.৪)
কৃষ্ণনগর (২৩.৬) ১১.৮ (১১.৩)
মালদহ (২২.২) ১৫.৪ (১৫.৭)
মেদিনীপুর (২৫.৭) ১৫.৬ (১৬.১)
পুরুলিয়া (২৩.৩) ১৩.১ (১৩.১)
শিলিগুড়ি (২৮) ১৮.২ (৯.২)
শ্রীনিকেতন (২৪.৫) ১২.৫ (১৪.১)
সুন্দরবন (২৬) ১৬ (১৫.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+