ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশ কালো করে বৃষ্টি জেলায় জেলায়! বাংলার আবহাওয়ায় ভেল্কির পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Alert: রাজ্যের প্রায় সর্বত্র এদিন সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুইদিনে তাপমাত্রা সামান্য কমলেও তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ছত্তিশগড়ের মধ্যভাগের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তার বলা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া শিলাবৃষ্টিরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সেই মতো এদিন দুপুর হতে না হতেই বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।

west bengal

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার একমাত্র দার্জিলিং জেলাকে বাদ দিয়ে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু'দিনে রাতের তাপমাত্রা দু'ডিগ্রির মতো হ্রাস পেতে পারে। তারপরের তিন দিনে সমতল এলাকার তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টার অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দু'দিনে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াম কমলেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যা ভেল্কির মতোই।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৯.১) ১৮.১ (১৫.৫)
বহরমপুর (২৫.৬) ১৬ (১৫.৬)
বাঁকুড়া (২৬.৮) ১৫.৮ (১৩.৯)
বর্ধমান (২৮) ১৬ (১৫)
কোচবিহার (২৫.৭) ১৩.৫ (১১.৫)
দার্জিলিং (১২.৫) ৬.৪ (৫.৪)
কালিম্পং (১৬.৮) ১০.৫ (৯.৫)
দিঘা (২৯.৯) ১৭.৫ (১৭.১)
কলকাতা (২৮.৩) ১৯.৫ (১৮.৫)
দমদম (২৯.৪) ১৯ (১৭.৩)
কৃষ্ণনগর (২৭.৬) ১৫ (১৫.৪)
মালদহ (২৫.৮) ১৮.২ (১৮.২)
মেদিনীপুর (২৮.৭) ১৮.৬ (১৭.৩)
পুরুলিয়া ---------- ১৫.১ (১৪.৫)
শিলিগুড়ি (২৬.২) ১৩.৬ (১০.২)
শ্রীনিকেতন (২৭.২) ১৭ (১৫.৮)
সুন্দরবন (২৮) ১৭.৫ (১৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+