Weather Alert: পশ্চিমের জেলাগুলিতে শীতের কামড়! বাংলায় ঠান্ডা নিয়ে 'সুখবর' আবহাওয়া দফতরের

Weather Alert: রাত পোহালেই পৌষ মাস। তবে তার আগেই কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে তেরোর ঘরে। উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম রাজ্য জুড়েই কড়া শীতের আমেজ। আগামী সপ্তাহেও এমনই শীত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া বিদরা বলছেন, উত্তর-পশ্চিম ভারত থেকে কনকনে শীতের হাওয়া বাধাহীনভাবে এই রাজ্যে প্রবেশ করছে। যে কারণে রাজ্য জুড়ে এই সময় জাঁকিয়ে শীত পড়েছে। সুখবর হিসেবে, আপাতত ২২ ডিসেম্বর পর্যন্ত এই শীত বজায় থাকার সম্ভাবনা থাকলেও, ২৫ ডিসেম্বর বড় দিনের শীত নিয়ে এখনও পূর্বাভাসে নারপাজ আবহাওয়া দফতর।

Weather Alert

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৪ ডিগ্রিতে, বাঁকুড়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিনও ১০ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ৮.৫ ডিগ্রিতে, শ্রীনিকেতন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এই মরসুমের এখনও পর্যন্ত সব থেকে কম ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৫.১) ১১.৭
বহরমপুর (২৩.২) ১৪.৪
বাঁকুড়া (২৫.২) ৯.৪
বর্ধমান (২৬) ১০
কোচবিহার (২৭) ১০.৭
দার্জিলিং (১৫.২) ৫.৪
কালিম্পং ( ১৫) ৯.৫
দিঘা (২৬.৬) ১১.৮
কলকাতা (২৪.৯) ১৩.৭
কৃষ্ণনগর (২৪) ১৪.৪
মালদহ (২৪.২) ১৫.১
মেদিনীপুর (২৫.৬) ১২.৭
পুরুলিয়া --------- ৮.৫
শিলিগুড়ি (২৮.৫) ৯.৬
শ্রীনিকেতন (২৪.১) ৯.৮
সুন্দরবন (২৫.৫) ১৪
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+