Weather Alert: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বঙ্গে ঠান্ডার দ্বিতীয় স্পেল! একনজরে জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কোনও ওয়েদার সিস্টেম নেই। উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া থাকলেও, তা খুব একটা শক্তিশালী নয়। যে কারণে তাপমাত্রা স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে একডিগ্রি ওপরে রয়েছে। তবে দিন দুয়েকের মধ্যে তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
সাত জানুয়ারি নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব ফেলতে চলেছে। ফলে দার্জিলিং-এ তুষারপাত ও পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১০ জানুয়ারি থেকে ঠান্ডার সেকেন্ড স্পেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৮ জানুয়ারির পর উত্তরবঙ্গে এবং ১০ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে পারে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, আবার কোথাও ঘন কুয়াশা থাকতে পারে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বুধবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এই সময়ের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার ৪ জানুয়ারি নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া এবং শুক্রবার ৫ জানুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টি হতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও বেশ কিছুটা হ্রাস পেয়েছে। দু-এক জায়গায় তাপমাত্রা একক সংখ্যায় নেমে গিয়েছে। এদিন বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১০.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| আসানসোল | (২৩.৬) |
| বহরমপুর | (২৪.৪) |
| বাঁকুড়া | (২৪.২) |
| বর্ধমান | (২৫) |
| কোচবিহার | (২৪) |
| দার্জিলিং | (১৩.৮) |
| কালিম্পং | (১৫) |
| দিঘা | (২৬.১) |
| কলকাতা | (২৩.২) |
| কৃষ্ণনগর | (২৩.৪) |
| মালদহ | (২০.৯) |
| মেদিনীপুর | (২৫) |
| পুরুলিয়া | (২৪.৩) |
| শিলিগুড়ি | (২৩.৪) |
| শ্রীনিকেতন | (২২.৬) |
| সুন্দরবন | (২৫) |












Click it and Unblock the Notifications