ঘূর্ণাবর্ত-অক্ষরেখার কারণে বাংলা জুড়ে বৃষ্টি কত দিন? ভরা বসন্তে আবহাওয়ার বড় আপডেট একনজরে
Weather Alert: রাজ্যের প্রায় সব জেলাতেই সকাল থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ওপরে যাচ্ছে। এই কারণে উত্তরবঙ্গে ২০-২৩ মার্চ এবং দক্ষিণবঙ্গে ২০-২১ মার্চ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার এই পরিস্থিতি তৈরি হলে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিকে হাল্কা বৃষ্টি হতে পারে।
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং বৃহস্পতিবারেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার ও শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিন উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৪ (২১)
বহরমপুর ১৯ (২৩.৪)
বাঁকুড়া ১৭.১ (১৯.৮)
বর্ধমান ১৮ (২১.৮)
কোচবিহার ১৯.১ (১৫.১)
দার্জিলিং ৬.৮ (৯.২)
কালিম্পং ১২.৩ (১৪.৪)
দিঘা ১৭.৭ (২১.৩)
কলকাতা ১৮.৭ (২৩.৭)
দমদম ১৮.৮ (২৪.২)
কৃষ্ণনগর ২২.৪ (২২)
মালদহ ২০.১ (২৪.৩)
মেদিনীপুর ১৮.৭ (২২.৬)
পুরুলিয়া ১৬.১ (১৭.১)
শিলিগুড়ি ১৪.৪ (১৪.২)
শ্রীনিকেতন ১৯ (২০.৫)
সুন্দরবন ১৮.৬ (২০.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৬)
বহরমপুর (৩২.৪)
বাঁকুড়া (৩২.৭)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩৩.১)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২১.৫)
দিঘা (২৮)
কলকাতা (৩০.৪)
দমদম (৩২)
কৃষ্ণনগর (৩০)
মালদহ (৩২.২)
মেদিনীপুর (৩২)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (৩৪.৮)
শ্রীনিকেতন (৩১)
সুন্দরবন (৩০)












Click it and Unblock the Notifications