লক্ষ্মীবারেও রেকর্ড তাপমাত্রা হ্রাস জেলায় জেলায়! কেমন থাকতে চলেছে বাংলা, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: বুধবারের পরে বৃহস্পতিবারেও সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জায়গায় স্বাভাবিকের থেকে পাঁচ থেকে চোদ্দো ডিগ্রি নিচে রয়েছে। এই তালিকায় রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি নিচে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার এই একই পরিস্থিতি তৈরি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
শনিবার, রবিবার এবং সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। রবিবার সব জেলায় শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হলেও, সোমবার নাগাদ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা রাতের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ২১.৮ | ১৬ (১৯.৪) |
| বহরমপুর | ২৪ | ১৯ (১৯) |
| বাঁকুড়া | ২২.৮ | ১৩.৪ (১৭.১) |
| বর্ধমান | ২৪.৪ | ১৫.৮ (১৮) |
| কোচবিহার | ২৭.৯ | ১৭.১ ( ১৯.১ ) |
| দার্জিলিং | ৮.৬ | ৭ (৬.৮) |
| কালিম্পং | ১৩ | ১১.৮ (১২.৩) |
| দিঘা | ২৮.৪ | ১৬.৬ (১৭.৭) |
| কলকাতা | ২৬.৩ | ১৮.২ (১৮.৭) |
| দমদম | ২৮.৪ | ১৮.১ (১৮.৮) |
| কৃষ্ণনগর | ২৬ | ১৭ (২২.৪) |
| মালদহ | ২৫.৩ | ১৮.৬ (২০.১) |
| মেদিনীপুর | ২৬ | ১৭.৬ (১৮.৭ ) |
| পুরুলিয়া | -------- | (১৬.১) |
| শিলিগুড়ি | (২৪.৩) | ১৮ (১৪.৪) |
| শ্রীনিকেতন | ২৪.৪ | ১৬.২ (১৯ ) |
| সুন্দরবন | (৩০) | ১৭ (১৮.৬) |












Click it and Unblock the Notifications