কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম! শীতের মধ্যেই বাংলার ১৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস
Weather Alert: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা একটা জায়গায় গিয়ে আটকে গেলেও, সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। যে কারণে এই পরিস্থিতি। অন্যদিকে সোমবার আবহাওয়া কিছুটা শুকনো থাকলেও মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফের হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা কম বাঁকুড়ায় চার ডিগ্রি, বর্ধমানে পাঁচ, কলকাতায় ছয়, কৃষ্ণনগরে চার, মালদহে দুই ডিগ্রি। শ্রীনিকেতনে পাঁচ ও সুন্দরবনে তিন ডিগ্রি কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গল ও বুধবার দার্জিলিং ও কালিম্পং০এ বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে।
সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় খুব হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আর বুধবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫, যা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১১.২ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২১.৫) | ১২ (১০.৬) |
| বহরমপুর | (২০.২) | ১১.৪ (১১) |
| বাঁকুড়া | (২২) | ১১.২ (১০.১) |
| বর্ধমান | (২১.৬) | ১২ ( ১০) |
| কোচবিহার | (২৩.৫) | ৯.১ (১০.৬) |
| দার্জিলিং | (১২.৮) | ২.৬ (৩.৪) |
| কালিম্পং | (১৩.৫) | ৯.৩ (৮.৫) |
| দিঘা | (২৪) | ১৫.৫ (১৪.৭) |
| কলকাতা | (২০.২) | ১৫.২ (১৪.৫) |
| দমদম | (২১) | ১৪.৫ (১৩.২) |
| কৃষ্ণনগর | (২১.২) | ১১.২ (১০.৬) |
| মালদহ | (২১.২) | ১১.৭ (১০.৬) |
| মেদিনীপুর | (২২.২) | ১৪.৭ (১৩.৫) |
| পুরুলিয়া | (২৩.১) | ১০.৫ (১০.১) |
| শিলিগুড়ি | (২৪.৮) | ৯.৬ (৬.৬) |
| শ্রীনিকেতন | (২০.২) | ১০.৫ (৯) |
| সুন্দরবন | (২২.৫) | ১৩.৫ (১৪.৫) |












Click it and Unblock the Notifications