দুপুরে মেঘে ঢাকল আকাশ, তাপমাত্রা বৃদ্ধির মধ্যে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস! জেলাগুলির কোথায় কেমন আবহাওয়া
Weather Alert: বছরের শুরুতে থাকা কনকনে ঠান্ডা এখন অতীত। জেলায় জেলায় বৃষ্টি নামার আগে জানুয়ারির শেষ হওয়ার আগে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন সঙ্গে থেকে রাতের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে অনেকটাই। তবে তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বেশি বেড়েছে। কলকাতায় তা বেড়েছে চার ডিগ্রির মতো। পরবর্তী দিন কয়েকে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। শুক্রবারও উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দিন পাঁচেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনও কোনও জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হাল্কা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথায় কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
রাতের মধ্যেই বাংলার ন'টি জেলায় বৃষ্টির পূর্বাভাস, পরপর দু'দিন বাড়বে বারিধারা! শীত কি বিদায়,কী বলছে হাওয়া অফিস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬ (১৩.৬)
বহরমপুর ১৩.২ (১২.৬)
বাঁকুড়া ১৪.৭ (১২.৬)
বর্ধমান ১৫.৮ (১৪)
কোচবিহার ৯.৫ (৯.৬)
দার্জিলিং ২.৪ (৩)
কালিম্পং ৮.৮ (৯.৫)
দিঘা ১৯ (১৬.১)
কলকাতা ২০.২ (১৬)
দমদম ১৮.৬ (১৪.৮)
কৃষ্ণনগর (১২.৬)
মালদহ ১৪.৮ (১৩.৩)
মেদিনীপুর ১৯.৫ (১৫)
পুরুলিয়া ১১.১ (৮.১)
শিলিগুড়ি ৯ (৯)
শ্রীনিকেতন ১৪ (১২.৪)
সুন্দরবন ১৩.৫ (১৪.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.৪)
বহরমপুর (২৪)
বাঁকুড়া (২৬.৩)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৪.৭)
দার্জিলিং (৮.৮)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৮.১)
কলকাতা (২৬.৯)
দমদম (২৮.২)
কৃষ্ণনগর (২৫)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২৮.৪)
পুরুলিয়া (২৫)
শিলিগুড়ি (২৭.২)
শ্রীনিকেতন (২৪.৬)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications