Weather Alert: কালিম্পং-কোচবিহারকে হারিয়ে দিল পুরুলিয়া-বাঁকুড়া-শ্রীনিকেতন!একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: এদিনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে এক অঙ্কে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। ফলে পৌষ মাসের আগেই শীত থিতু হয়েছে, সেই ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আবহবিদরা।
বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ না থাকায় এবং আকাশ পরিষ্কার থাকায় উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া পূর্ব ভারতের দিকে আসছে। এর ফলে রাজ্য জুড়েই কনকনে ঠান্ডার পরিস্থিতি।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের বাকি সময়ের জন্য দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রিতে, পুরুলিয়ায়। পুরুলিয়া এদিন কালিম্পংকে(১১.৫) হারিয়ে দিয়েছে। বর্ধমানে তাপমাত্রাও যথেষ্টই কম, ১১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৪ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১২.২ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৫.৫) | ১২.৭ (১২.৭ ) |
| বহরমপুর | (২৩.৬) | ------------- |
| বাঁকুড়া | (২৫.৩) | ১০.৪ (১১.৬) |
| বর্ধমান | (২৫.৬) | ১১ (১০.৮) |
| কোচবিহার | (২৬.১) | ১২.৯ (১৪.৬) |
| দার্জিলিং | (১২) | ৬.৮ (৫.৮) |
| কালিম্পং | ( ১৫.৫) | ১১.৫ (১১.৫ ) |
| দিঘা | (২৭.৩) | ১২.৮ (১৩.৬) |
| কলকাতা | (২৪.৭) | ১৫.৫ (১৫.৩) |
| কৃষ্ণনগর | (২৫.২) | ১৪.৪ ( ১৪.৬) |
| মালদহ | (২৪.১) | ১৫.৪ (১৫.৬) |
| মেদিনীপুর | (২৫.৫) | ১৩ (১৩.১) |
| পুরুলিয়া | (২৫.৭) | ৯.৮ (১১.১) |
| শিলিগুড়ি | (২৭.৬) | ১২.২ ( ১১.৮) |
| শ্রীনিকেতন | (২৪.৪) | ১০.৬ (১১.৪) |
| সুন্দরবন | (২৭.৫) | ১৫ (১৮) |












Click it and Unblock the Notifications