Weather Alert: একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্ত! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Alert: আপাতত বাংলার জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী তিন দিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিভিন্ন জেলা। রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পস্থলভাগে প্রবেশ করছে। যা উত্তর পশ্চিমী হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতের ওপরে অবস্থান করছে। যার প্রভাবে কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপতরের তরফে।
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে আগামী দিন তিনেক জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে। বাঁকুড়ায় ১৩ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় ১২.১ ডিগ্রি, শ্রীনিকেতন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বোচ্চ তাপমাত্রা (০c) |
| আসানসোল | (২৬.৭) |
| বহরমপুর | (২৫.৬) |
| বাঁকুড়া | (২৬.১) |
| বর্ধমান | (২৮) |
| কোচবিহার | (২৮.১) |
| দার্জিলিং | (১২) |
| কালিম্পং | (১৭) |
| দিঘা | (২৭.৭) |
| কলকাতা | (২৬.৪) |
| কৃষ্ণনগর | (২৫.২) |
| মালদহ | (২৬.৩) |
| মেদিনীপুর | (২৬) |
| পুরুলিয়া | (২৬.৩) |
| শিলিগুড়ি | (৩০.২) |
| শ্রীনিকেতন | (২৬) |
| সুন্দরবন | (২৭) |












Click it and Unblock the Notifications