তাপমাত্রা কোথাও বাড়বে, কোথাও কমবে! বাংলার বারো জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Alert: শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামী দু'দিনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ব্যতিক্রম উত্তরবঙ্গের জেলাগুলি। তবে রাজ্যর প্রায় অর্ধেক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দু'দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে সোমবার নাগাদ উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এলকে আডবাণীকে 'ভারতরত্ন'! তাঁর জন্য আবেগঘন মুহূর্তে, বললেন প্রধানমন্ত্রী মোদী
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৬
বহরমপুর ১৫.৪
বাঁকুড়া ১১.৬
বর্ধমান ১৪
কোচবিহার ৮.৬
দার্জিলিং ২.৪
কালিম্পং ৭.৮
দিঘা ২০
কলকাতা ১৯.৬
দমদম ১৮
কৃষ্ণনগর
মালদহ ১৫.১
মেদিনীপুর ১৭.১
পুরুলিয়া ১১.৫
শিলিগুড়ি ৮.২
শ্রীনিকেতন ১১.৬
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.১)
বহরমপুর (২৩.৪)
বাঁকুড়া (২৫.৫)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৪.৪)
দার্জিলিং (১১.৪)
কালিম্পং (১২.৫)
দিঘা (২৫.৭)
কলকাতা (২৫.৭)
দমদম (২৭.৭)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (২৭.৫)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৬.২)
শ্রীনিকেতন (২৩.৬)
সুন্দরবন (২৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+