Weather Alert: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
Weather Alert: কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ। একবারে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই তা উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিনদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিনদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
Uttarkashi Tunnel Collapse: বাধ সাধছে আবহাওয়া! টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আরও বিলম্বের আশঙ্কা
উল্লেখ করা প্রয়োজন এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বেড়েছে। পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতনে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৬)
বহরমপুর (২৭.৮)
বাঁকুড়া (২৮.৮)
বর্ধমান (২৯)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং ( ১৮)
দিঘা (৩০.৬)
কলকাতা (২৯.৩)
দমদম (২৯.৬)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (২৯.৫)
মেদিনীপুর (২৮.৭)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (৩২.২)
শ্রীনিকেতন (২৮.৮)
সুন্দরবন (২৮.৫)












Click it and Unblock the Notifications