তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁই-ছুঁই! কেমন থাকতে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, একনজরে পূর্বাভাস

Weather Alert: শুরু হয়ে গিয়েছে ঘর্মাক্ত জনিত অস্বস্তির আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁই-ছুঁই। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে চলেছে। ফলে অস্বস্তি যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চারদিনই সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝদারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Summer

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আগামী পাঁচ দিনে রাজ্য জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এমনটাই বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.৬) ২২.৮ (২১)
বহরমপুর (৩২.৬) ২১ (২০.৪)
বাঁকুড়া (৩৬.১) ২২ (২০.৯)
বর্ধমান (৩৫) ২৩ (২২)
কোচবিহার (২৩.৬) ১৭.১ (১৮.২)
দার্জিলিং (১৫.৮) ৯.৮ ( ৮)
কালিম্পং (১৭.৫) ১৫.৩ (১৩.৩)
দিঘা (৩২.২) ২৪.৪ (২৪.৪)
কলকাতা (৩৩.৬) ২৫.৭ (২৫.৫)
দমদম (৩৫.৫) ২৫.৪ (২৫.২)
কৃষ্ণনগর (৩৩.৮) ১৮.৪ (১৭.২)
মালদহ (২৭.৮) ২০.১ (১৯.৭)
মেদিনীপুর (৩৬.৫) ২৩.৫ (২৩.৯)
পুরুলিয়া ------- (১৮.১)
শিলিগুড়ি (২৮.৩) ১৮.৪ (১৭.৪)
শ্রীনিকেতন (৩৪.২) ২১.৬ (২১)
সুন্দরবন (৩১) ২২ (২২)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+