লাফিয়ে বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা! কেমন থাকবে উত্তরবঙ্গ, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সকালে শিরশিরানি আর বেলা বাড়তেই লাগছে পাখা। এই পরিস্থিতিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক যে আরও বাড়তে চলেছে তা এদিনের আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে পরিষ্কার। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য জুড়ে আপাতত আবহাওয়া শুকনোই থাকতে চলেছে।

শনিবার আগের দিনের মতোই বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি কম। বাঁকুড়া, বর্ধমানে চার ডিগ্রি, কোচবিহার-ডায়মন্ডহারবারে তিন ডিগ্রি, কলকাতা, কৃষ্ণনগর, মেদিনীপুরে দুই ডিগ্রি করে কম রয়েছে স্বাভাবিকের থেকে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম রয়েছে।

তবে সর্বোচ্চ তাপমাত্রা তুলনামূলক বেড়েছে। শুক্রবার বাঁকুড়া, কলকাতা, কৃষ্ণনগর, শ্রীনিকেতনের মতো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। এক ডিগ্রি নিচে ছিল বর্ধমান, ডায়মন্ডহারবারে। চার ডিগ্রি কম ছিল বর্ধমানে।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, আগামী দুইদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বিহার ও ঝাড়খণ্ডেও এই পরিস্থিতি তৈরি হবে। এরপরে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। ওড়িশায় আগামী তিন থেকে চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

একাধিক পোস্টে CPIM ও সুজন চক্রবর্তীর প্রশংসা! কোন ডাল ধরতে চাইছেন TMC Mla মনোরঞ্জন ব্যাপারী?
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৬.৪ (১৭.৩)
বহরমপুর ১৯ (১৮.৪)
বাঁকুড়া ১৫.২ (১৫.১)
বর্ধমান ১৫ (১৬)
কোচবিহার ১২ (১৩.৬)
দার্জিলিং ৭.৪ (৬.২)
কালিম্পং ১২.৮ (১২.৬)
দিঘা ১৮ (১৮.২)
কলকাতা ১৯.৪ (১৯.৩)
দমদম ১৮.৯ (১৮.২)
কৃষ্ণনগর ১৬.৪ (১৬)
মালদহ ১৯ (১৭.৭)
মেদিনীপুর ১৮.৩ (১৮.২)
পুরুলিয়া (১৪.১)
শিলিগুড়ি ১১.৬ (১৩.৬)
শ্রীনিকেতন ১৩ (১৪.২)
সুন্দরবন ১৮.৫ (১৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৫)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (৩১.৭)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (১৮.৪)
দিঘা (৩১.৭)
কলকাতা (৩১.১)
দমদম (৩১.২)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (৩০)
মেদিনীপুর (৩২.৭)
পুরুলিয়া
শিলিগুড়ি (৩১.৩)
শ্রীনিকেতন (৩০)
সুন্দরবন (২৭.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+