৪২ ডিগ্রি ছুঁইছুঁই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা! দক্ষিণের সঙ্গে পাল্লা উত্তরের, একনজরে জেলাগুলির আবহাওয়া
Weather Alert: সকাল থেকেই শুরু গরম ও অস্বস্তির আবহাওয়া। সোমবারের পরে মঙ্গলবারেও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর সতর্কবার্তা বলেছে, আগামী কয়েকদিন বাংলার বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাঁকুড়া ও মেদিনীপুরে ছিল ৪০ ডিগ্রি করে। জলপাইগুড়িতে ছিল ৩৩.৮ ও শিলিগুড়িতে ৩৫.১, মালদহে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরম ও অস্বস্তির আবহাওয়া দক্ষিণের সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুধু এদিনই নয়, বুধবার ও বৃহস্পতিবার আবহাওয়া কমবেশি একই থাকতে পারে উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর ও মালদহকে বাদ দিয়ে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। বুধবার ও বৃহস্পতিবার পরিস্থিতি একই থাকতে চলেছে। শুক্রবার ও শনিবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪ (২৫.৫)
বহরমপুর ২৫.৬ (২৫.২)
বাঁকুড়া ২৩.৩ (২৫)
বর্ধমান ২৫ (২৪)
কোচবিহার ১৭.৭ (২০.৬)
দার্জিলিং ১১.৮ (১৩)
কালিম্পং ১৮ (১৭)
দিঘা ২৫.৬ (২৬.২)
কলকাতা ২৮.১ (২৭.১)
দমদম ২৬.৭ (২৭.৪)
কৃষ্ণনগর ২১.৪ (২০.৮)
মালদহ ২৫.২ (২৫.১)
মেদিনীপুর ২৫.৬ (২৫.৬)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি ২০.২ (১৩.২)
শ্রীনিকেতন ২১.৮ ( ২২.৮)
সুন্দরবন ২৬.৫ (২৬)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৮.৫)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৪০)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩৩.৪)
দার্জিলিং (২২.২)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩৪.৯)
কলকাতা (৩৭.১)
দমদম (৩৮.৫)
কৃষ্ণনগর (৩৬.৬)
মালদহ (৩৭.৮)
মেদিনীপুর (৪০)
পুরুলিয়া
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন (৩৬.৫)
সুন্দরবন












Click it and Unblock the Notifications