বাংলা জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে রাজ্যের আবহাওয়া
Weather Alert: জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। তবে সকালের দিকে রাজ্য জুড়েই কুয়াশাচ্ছন্ন আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবারও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৯.৯) | ১৬.৬ (১১.৬) |
| বহরমপুর | (২৫) | ১৫.৬ (১৫.৬) |
| বাঁকুড়া | (২৯.৫) | ১৫.৫ (১১.২) |
| বর্ধমান | (২৮) | ১৫.২ (১২) |
| কোচবিহার | (২৪.৫) | ১২.২ (১১.৫) |
| দার্জিলিং | (৭.৪) | ২.৮ (৩.৬) |
| কালিম্পং | (১২) | ৯.৩ (৯.২) |
| দিঘা | (২৭.৯) | ২০.২ (১৭.৮) |
| কলকাতা | (২৬.১) | ১৮.৬ (১৮.৪) |
| দমদম | (২৮.২) | ১৭.৬ (১৬.৮) |
| কৃষ্ণনগর | (২৫.৬) | ১৩.৮ (১৩.২) |
| মালদহ | (২৪.৬) | ১৬.১ (১৪.৫) |
| মেদিনীপুর | (৩০) | ১৮.১ (১৭.৩) |
| পুরুলিয়া | (২৯.৩) | ১৫.১ (১০.১) |
| শিলিগুড়ি | (২৫.৫) | ১৩.২ ( ১১) |
| শ্রীনিকেতন | (২৬.৮) | ১৫.২ (১০.৪) |
| সুন্দরবন | (২৬) | ১৮ (১৮) |












Click it and Unblock the Notifications