Weather Alert: সমতলের তাপমাত্রা নামল ১০.৮ ডিগ্রিতে, কালিম্পংকে হারিয়ে দিল বর্ধমান!একনজরে বাংলার আবহাওয়া
Weather Alert: উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা নেমেছে অনেকটাই। এদিন বর্ধমানের তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৮ ডিগ্রিতে, বর্ধমানে। পুরুলিয়ার তাপমাত্রাও যথেষ্টই কম, ১১.১ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান এদিন কালিম্পংকে (১১.৫) হারিয়ে হারিয়ে দিয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১১.৬ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৩ ডিগ্রিতে
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৬.৩) | ১২.৭ ( ১৪.৭ ) |
| বহরমপুর | (২৫) | ----------- |
| বাঁকুড়া | (২৫.৮) | ১১.৬ (১৩.৮) |
| বর্ধমান | (২৬) | ১০.৮ (১২.৮) |
| কোচবিহার | (২১.৪) | ১৪.৬ (১৪.৬) |
| দার্জিলিং | (১৪.৪) | ----------- |
| কালিম্পং | (১৭) | ১১.৫ (১২.৫) |
| দিঘা | (২৮) | ১৩.৬ ( ১৫.৭) |
| কলকাতা | (২৫) | ১৫.৩ (১৭.৩) |
| কৃষ্ণনগর | (২৬.২) | ১৪.৬ (১৪.৮) |
| মালদহ | (২৪.৪) | ১৫.৬ (১৬.৯) |
| মেদিনীপুর | (২৬.৫) | ১৩.১ (১৫.৩) |
| পুরুলিয়া | (২৫.৩) | ১১.১ (১২.১) |
| শিলিগুড়ি | (২৫.৪) | ১১.৮ (১৫.১) |
| শ্রীনিকেতন | (২৪.৬) | ১১.৪ (১৩.৯) |
| সুন্দরবন | (২৭) | ১৮ ( ১৮.৫) |












Click it and Unblock the Notifications