Weather Alert: পুরুলিয়ার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: কলকাতা-সহ আশপাশের এলাকায় সকালের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি থাকলেও, বেলা বাড়তেই বেড়েছে তাপমাত্রা। তবে এদিন মেদিনীপুরকে বাদ দিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমেছে। যার মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৫.১ ডিগ্রিতে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather Update) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( West Bengal Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপাতত এই তাপমাত্রা থাকলেও সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে। অন্যদিকে ওই একই সময়ে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্রাকেটে গত দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০) | ১৭.৬ (১৮.৮) |
| বহরমপুর | (৩০.৪) | ( ১৯.২) |
| বাঁকুড়া | (২৯.৯) | ১৬.৭ (১৭.১) |
| বর্ধমান | (৩১) | ১৮ (১৯) |
| কোচবিহার | (৩১.২) | ১৭ (১৬.৫) |
| দার্জিলিং | (১৮.৪) | ৯.৬ (৯.৫) |
| কালিম্পং | (১৯.৫) | ১৪.৫ (১৪) |
| দিঘা | (৩০) | ২১ (১৮.৫) |
| কলকাতা | (২৯) | ২২.২ (২০.৮) |
| দমদম | (৩০.২) | ২৩ (২০.৭) |
| কৃষ্ণনগর | (৩০.২) | ১৯.৮(১৯.৮) |
| মালদহ | (৩১.২) | ২১.১ (২১.৫) |
| মেদিনীপুর | (২৯.৫) | ২০.১ (১৯.২) |
| পুরুলিয়া | (৩০.৩) | ১৫.১ (১৬.১) |
| শিলিগুড়ি | (৩৩) | ১৬ (১৬.৪) |
| শ্রীনিকেতন | (২৯.৭) | ১৭.৪ (১৭.৪) |
| সুন্দরবন | (২৯) | ১৯ (১৯) |












Click it and Unblock the Notifications