Weather Alert: সমতলে তাপমাত্রা নামল ১২.১ ডিগ্রিতে, পাল্লা কালিম্পং-বর্ধমানের! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সকাল থেকে আকাশ পরিষ্কার। বেশ কয়েকটি জেলায় কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলা জুড়েই ঠান্ডার আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী পাঁচদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

Weather Alert

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.১ ডিগ্রিতে, পুরুলিয়ায়। বর্ধমানের তাপমাত্রাও যথেষ্টই কম, ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান কার্যত কালিম্পংয়ের সঙ্গে পাল্লা (১২.৫) দিচ্ছে। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ১৩.৮ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির থেকে শীতল হয়েছে কৃষ্ণনগর। শিলিগুড়িতে যখন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। তখন কৃষ্ণনগরে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭.৩ ডিগ্রিতে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৭) ১৪.৭ (১৫.৭)
বহরমপুর (২৪.২) --------------
বাঁকুড়া (২৬.২) ১৩.৮ (১৪.৫)
বর্ধমান (২৭) ১২.৮ (১৪.৮)
কোচবিহার (২৫.৫) ১৪.৬ (১৭.৪)
দার্জিলিং (১৫.২) ৬.৪ (৭.৫)
কালিম্পং --------- ১২.৫ (১২.৫)
দিঘা (২৮.২) ১৫.৭ (১৭.৮)
কলকাতা (২৪.৯) ১৭.৩ (১৮.৬)
পুরুলিয়া (২৬.৩) ১২.১ (১৫.১)
কৃষ্ণনগর (২৬.২) ১৪.৮ (১৫)
মালদহ (২৫.২) ১৬.৯ (১৮.২)
মেদিনীপুর (২৬.৫) ১৫.৩ (১৭.৫)
শিলিগুড়ি (২৬) ১২.১ (১৫.১)
শ্রীনিকেতন (২৫.৪) ১৫.১ (১৬.৬)
সুন্দরবন (২৭.৫) ১৮.৫ (১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+