Weather Alert: তাপমাত্রা নামছে হু হু করে! কালিম্পংকে হারাল বাঁকুড়া-শ্রীনিকেতন, একনজরে বাংলার আবহাওয়া
Weather Alert: বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ পতন অব্যাহত। এদিন কলকতা এই মরসুমে এখনও পর্যন্ত শীতলতম। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমেছে। এদিন বাঁকুড়া-শ্রীনিকেতনের তাপমাত্রা কালিম্পংয়ের থেকে কম।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে, বাঁকুড়ায়। বর্ধমানে তাপমাত্রা এদিনও ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৩ ডিগ্রিতে, শ্রীনিকেতন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১০.২ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এই মরসুমের এখনও পর্যন্ত সব থেকে কম ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
West Bengal Weather: কলকাতা মরসুমের শীতলতম, জাঁকিয়ে ঠান্ডা পশ্চিমে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩
বহরমপুর
বাঁকুড়া ১০.৩
বর্ধমান ১০.৬
কোচবিহার ১০.৬
দার্জিলিং ৫.৬
কালিম্পং ১১
দিঘা ১২.৪
কলকাতা ১৪.৪
কৃষ্ণনগর ১৪.২
মালদহ ১৪.৭
মেদিনীপুর ১৩
পুরুলিয়া ১২.৩
শিলিগুড়ি ১০.২
শ্রীনিকেতন ১০.৪
সুন্দরবন ১৩.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.২)
বহরমপুর (২৩.৬)
বাঁকুড়া (২৫.২)
বর্ধমান (২৫.৫)
কোচবিহার (২৬.৩)
দার্জিলিং (১৪.৪)
কালিম্পং ( ১৫)
দিঘা (২৬.৩)
কলকাতা (২৪.৬)
কৃষ্ণনগর (২৪)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২৫.১)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৭.৬)
শ্রীনিকেতন (২৪)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications