দোল-হোলিতে কোথাও বৃষ্টি, কোথাও দমকা হাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তন কবে, একনজরে পূর্বাভাস

Weather Alert: উত্তর-পূর্ব অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ২৬ মার্চ পর্যন্ত বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

weather forecast

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবারেও উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি চলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের হাল্কা থেকে মাঝারি আর বাকিগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে।

মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার নাগাদ মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হতে পারে ছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তারপরে দুই দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪.৪) ২১ (১৮.৫)
বহরমপুর (৩০) ২০.৪ ( ১৮.৬)
বাঁকুড়া (৩৪.১) ২০.৯ (১৮.২)
বর্ধমান (৩০) ২২ (২০)
কোচবিহার (২১.৫) ১৮.২ (১৮.১)
দার্জিলিং (১০.৬) ৮ (৮.৪)
কালিম্পং (১৪) ১৩.৩ (১২.৩)
দিঘা (৩১.৮) ২৪.৪ (২৩)
কলকাতা (৩১.৪) ২৫.৫ (২১.৮)
দমদম (৩৪) ২৫.২ (২০.৪)
কৃষ্ণনগর (৩১.৮) ১৭.২ (১৭)
মালদহ (৩০.৪) ১৯.৭ (২০.৪)
মেদিনীপুর (৩৪.৪) ২৩.৯ (২১.৬)
পুরুলিয়া (৩৪.৩) ১৮.১ (১৬.১)
শিলিগুড়ি (২২.৫) ১৭.৪ (১৪.২)
শ্রীনিকেতন (৩২) ২১ (১৭.৬)
সুন্দরবন (৩০.৫) ২২ (১৯.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+