শিগগিরই তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি! জেলায়-জেলায় তিন দিন অকাল বর্ষণের পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া

Weather Alert: সময় ইংরেজি মার্চের মাঝামাঝির দিকে এগিয়ে চলেছে। বাংলায় ফাল্গুনের শেষের দিকে। সেই সময়ে সকালের দিকে শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই পাখা মাস্ট। আবহাওয়া দফতরের তরফে খুব তাড়াতাড়ি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আবার বেশ কয়েকটি জেলায় দিন তিনেক বজ্রপাত-সহ বর্ষণের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

weather forecast

রবিবারের মতো সোমবারেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে তার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। তবে বুধবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথা বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্তিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেত পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

রবিবারের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩০.৬) ১৬.৭ (১৫.৭)
বহরমপুর (২৯.৬) ১৯ (১৮.৮)
বাঁকুড়া (৩২) ১৫.৫ (১৫.৩)
বর্ধমান (৩০.৯) ১৫.৪ (১৫)
কোচবিহার (৩০.৩) ১৩.৩ ( ১২.৬)
দার্জিলিং (১৫.৮) ৯.৪ (৭.২)
কালিম্পং (১৮.৫) ১২.৮ (১২.৮)
দিঘা (৩২.৮) ১৯ (১৮.৫)
কলকাতা (৩১.৭) ১৮.৬ (১৯)
দমদম (৩০.৮) ১৭.৭ (১৮.২)
কৃষ্ণনগর (২৯.২) ১৬.৪ (১৬.৬)
মালদহ (৩০.৪) ১৮.৬ (১৭.৬)
মেদিনীপুর (৩১.৬) ১৮.৫ (১৮.১)
পুরুলিয়া (৩১.৭) ১৪.৫ (১৩.১)
শিলিগুড়ি (৩২.২) ১৪ ( ১৫)
শ্রীনিকেতন (২৯) ১৩.৮ ( ১৩)
সুন্দরবন (৩৩.৫) ১৮ (১৯ )
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+