দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলার জেলায় জেলায়! আকাশে পরিবর্তন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Weather Alert: জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে এদিনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কথা বিশেষভাবে উল্লেখ করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১) | ২০.১ (১৮.৭) |
| বহরমপুর | (২৮.৮) | ১৭.৪ (১৭.৪) |
| বাঁকুড়া | (২৯.৬) | ১৮.২ (১৮.৩) |
| বর্ধমান | (২৯) | ১৮ (১৯) |
| কোচবিহার | (২২) | ১৪.১ (১৭.১) |
| দার্জিলিং | (১৫.৪) | ৭ (৫.৮) |
| কালিম্পং | (১৫) | ১২.৫ (১২.৩) |
| দিঘা | (৩৩.২) | ২২.৯ (২২.৫) |
| কলকাতা | (৩২.১) | ২৩.৫ (২৩.২) |
| দমদম | (৩২.৪) | ২২.৫ (২৩.২) |
| কৃষ্ণনগর | (২৯) | ১৭.২ (১৭.৪) |
| মালদহ | (২৮.৩) | ১৯.২ (১৮.৮) |
| মেদিনীপুর | (৩২.৪) | ২১.৩ (২১.৬) |
| পুরুলিয়া | -------- | ১৬.১ (১৫.১) |
| শিলিগুড়ি | (২৫.৬) | ১৬ |
| শ্রীনিকেতন | (২৯) | ১৮.৫ (১৮.৬) |
| সুন্দরবন | (৩১) | ১৭.৫ (১৭) |












Click it and Unblock the Notifications