বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হবে আরও বেশি জেলায়! বাংলায় আবহাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের

Weather Alert: অসম ও সংলগ্ন বাংলাদেশের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বিহারের থেকে বাংলার ওপর দিয়ে একটি অক্ষরেখা সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের পরে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য শুধুমাত্র মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

weather update

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। ২ ফেব্রুয়ারি দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন এই এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত ২ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৮.৭) ১৭.৭ (১৬.২)
বহরমপুর (২৫.৬) ১৮ (১৭)
বাঁকুড়া (২৮.৯) ১৭.৪ (১৫.৬)
বর্ধমান (২৮) ১৬ (১৫)
কোচবিহার (২৬.২) ১২.৪ (১২.৫)
দার্জিলিং (১৩) ৫ (৪.৪)
কালিম্পং (১৪.৫) ৯.৫ (৯.৩ )
দিঘা (২৯.৫) ১৮.৬ (১৮.৪)
কলকাতা (২৮.৪) ১৯.১ (১৮.৫)
দমদম (২৬.২) ১৮.৪ (১৮)
কৃষ্ণনগর (২৮) ১৬ (১৫.৮)
মালদহ (২৫.৯) ১৭.৩ (১৫.৩ )
মেদিনীপুর (২৮.৪) ১৮.৬ (১৯.১)
পুরুলিয়া (২৮.৩) ১৫.১
শিলিগুড়ি (২৭) ১২.৬ (১৩)
শ্রীনিকেতন (২৭.২) ১৬.৪ (১৫)
সুন্দরবন (৩০) ১৭.৫ (১৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+