আবহাওয়ায় ফের ভোলবদল, চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার বাকি জেলাগুলি
Weather Alert: আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাস। তবে বৃহস্পতিবার বাংলার চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। ওড়িশার ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আট মার্চের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একমাত্র দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সমতল এলাকার দিন কিংবা রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৫ (১৮.৫)
বহরমপুর ১৮ (১৮.৬)
বাঁকুড়া ১৫.৫ (১৭.৯)
বর্ধমান ১৭.৬ (১৮)
কোচবিহার ১৩.৬ (১৮.৫)
দার্জিলিং ৭.৮ (৬.৬)
কালিম্পং ১৩.৮ (১৩)
দিঘা ২১.৯ (২১.৯)
কলকাতা ২০.৮ (২৩.৭)
দমদম ২০.৬ (২২.৮)
কৃষ্ণনগর ১৬.৪ (১৭)
মালদহ ১৭.১ (১৯.৪)
মেদিনীপুর ২০.১ (২১.৬)
পুরুলিয়া ১৩.১
শিলিগুড়ি ১২.৮ (১৪.৮)
শ্রীনিকেতন ১৪.৬ ( ১৭.৮)
সুন্দরবন (২২.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৬)
বহরমপুর (২৯.৮)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (১৮)
দিঘা (৩১.৮)
কলকাতা (৩১)
দমদম (৩০.৮)
কৃষ্ণনগর
মালদহ (২৯.৮)
মেদিনীপুর (৩১.৫)
পুরুলিয়া (৩০.৩)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (২৯.৩)
সুন্দরবন (৩১.৫)












Click it and Unblock the Notifications