ফের দুর্যোগের ইঙ্গিত জেলায় জেলায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: বুধবার সকাল থেকে পরিষ্কার আকাশ বাংলার জেলায় জেলায়। সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের দুটি জেলায় এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও রবিবার ও সোমবার নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। আপাতত কোথাও রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে আবহাওয়া শুকনো থাকলেও সোমবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৫) | ১৭.৮ (১৭.৭) |
| বহরমপুর | (২৬.৪) | ১৮.৬ (১৮) |
| বাঁকুড়া | (৩০.২) | ১৭.১ (১৭.৪) |
| বর্ধমান | (২৯) | ১৬ (১৬) |
| কোচবিহার | (২৮.৪) | ১২.৬ (৫) |
| দার্জিলিং | (১৪.৪) | ৫.৮ |
| কালিম্পং | (১৮) | ১০.৫ (৯.৫) |
| দিঘা | (৩১.২) | ১৯.৮ (১৮.৬) |
| কলকাতা | (২৯.২) | ২১.৬ ( ১৯.১) |
| দমদম | (২৯.৪) | ২০.৯ (১৮.৪) |
| কৃষ্ণনগর | (২৮.৬) | ১৬.৪ (১৬) |
| মালদহ | (২৭.৪) | ১৭.৯ (১৭.৩) |
| মেদিনীপুর | (৩০.৫) | ১৯.৬ (১৮.৬) |
| পুরুলিয়া | (৩০.৩) | ১৬.১ (১৫.১) |
| শিলিগুড়ি | (২৯.৬) | ১২.২ (১২.৬) |
| শ্রীনিকেতন | (২৮) | ১৬.৮ (১৬.৪) |
| সুন্দরবন | (৩০) | ১৭ (১৭.৫) |












Click it and Unblock the Notifications