রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলতে পারে ২-৩ দিন, একনজরে বাংলার জেলাগুলি
Weather Alert: শনিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই জেলা। তবে রবিবার পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই পরিস্থিতি দিন কয়েক চলতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সবকটি জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতেই।
সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে কোথাও হলুদ সতর্কবার্তা নেই। মঙ্গলবার থেকে সবকটি জেলার আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া আর বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। যে কারণে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হতে পারে বুধবার নাগাদ। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
রেকর্ড ভাঙবে তাপমাত্রা, থাকছে তাপপ্রবাহের বড় আশঙ্কাও! গ্রীষ্মের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা হাওয়া অফিসের
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৭
বহরমপুর ১৮.৬
বাঁকুড়া ১৬.১
বর্ধমান ১৮.৪
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৭.৬
কালিম্পং ১৩
দিঘা ২১
কলকাতা ২০.৫
দমদম ১৮.৬
কৃষ্ণনগর ১৭.৪
মালদহ ১৮.৪
মেদিনীপুর ২১.১
পুরুলিয়া ১৫.১
শিলিগুড়ি ১৪.৪
শ্রীনিকেতন ১৫.৪
সুন্দরবন ২১.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৪)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া
বর্ধমান (৩১)
কোচবিহার (২৮.৬)
দার্জিলিং (১৩.২)
কালিম্পং (১৭.৫)
দিঘা (৩১.৪)
কলকাতা (৩১.৫)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (২৯.৬)
মেদিনীপুর (৩১.১)
পুরুলিয়া
শিলিগুড়ি
শ্রীনিকেতন (২৯)
সুন্দরবন












Click it and Unblock the Notifications