Weather Alert: সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া
Weather Alert: ঠান্ডার আমেজ উধাও হয়ে গিয়ে ফের গরম পড়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুটি জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৩১অক্টোবর | ২৩ | ৩১ | অংশত মেঘলা আকাশ |
| ০১অক্টোবর | ২৪ | ৩২ | একই |
| ০২অক্টোবর | ২৫ | ৩২ | একই |
| ০৩অক্টোবর | ২৫ | ৩২ | একই |
| ০৪অক্টোবর | ২৫ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩১ অক্টোবর, মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।
- ১, ২ ও ৩ নভেম্বর, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- ৪ নভেম্বর, শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৩১ অক্টোবর, ১, ২ নভেম্বর, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- ৩ নভেম্বর, শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- ৪ নভেম্বর, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।
- আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পূবালী এবং উত্তর-পূর্ব হাওয়ার দাপট রয়েছে দক্ষিণের রাজ্যগুলির ওপরে। যে কারণে ৩১ অক্টোবর তামিলনাড়ু, কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল, মাহে এবং সাউথ ইন্টেরিয়র কর্নাটকে।
- অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১ ও ২ নভেম্বর হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।












Click it and Unblock the Notifications