আকাশ বর্ষাকালের মতো কালো, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বাংলার কোথায় কেমন আবহাওয়া, একনজরে

Weather Alert: সকালে ছিল কুয়াশা। তবে বেলা বাড়তে সেই কুয়াশার জায়গা দখল করে নেয় মেঘলা আবহাওয়া। তারই মধ্যে বিভিন্ন জেলায় আকাশ একেবারের বর্ষাকালের মতো কালো করে আসে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার গিয়ে আবহাওয়ার উন্নতি হবে। ওই দিন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনও কোনও জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি ও নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিন পাঁচেক দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথায় কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

দুপুরে মেঘে ঢাকল আকাশ, তাপমাত্রা বৃদ্ধির মধ্যে বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস! জেলাগুলির কোথায় কেমন আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৫.৯ (১৬)
বহরমপুর ১৪.৪ (১৩.২)
বাঁকুড়া ১৪.৯ (১৪.৭)
বর্ধমান ১৫.৮ (১৫.৮)
কোচবিহার ১১.১ (৯.৫)
দার্জিলিং ২.৬ (২.৪)
কালিম্পং ৮.৬ ( ৮.৮)
দিঘা ১৯.১ (১৯)
কলকাতা ২১.৩ (২০.২)
দমদম ১৮.৪ (১৮.৬)
কৃষ্ণনগর ১৩.২
মালদহ ১৫.১ ( ১৪.৮)
মেদিনীপুর ১৯ (১৯.৫)
পুরুলিয়া ১৩.৩ (১১.১)
শিলিগুড়ি ১০.২ (৯)
শ্রীনিকেতন ১৫ (১৪)
সুন্দরবন ১২.৫ (১৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৭)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৪.৯)
বর্ধমান (২৫.৬)
কোচবিহার (২৩.৮)
দার্জিলিং (৮.৮)
কালিম্পং (১৪.৫)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৬.৬)
দমদম (২৭)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৪.৬)
মেদিনীপুর (২৪.৭)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৫.৬)
শ্রীনিকেতন (২৫)
সুন্দরবন (২৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+