ভ্যাপসা গরমে তিন ধরে চলবে দুর্যোগ! বাংলার কোন জেলার কেমন পরিস্থিতি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা বেড়েছে দেড় ডিগ্রির মতো। অন্যদিকে আসানসোলে বেড়েছে সাড়ে চার ডিগ্রির মতো। সঙ্গে কোনও কোনও জায়গায় মেঘলা আবহাওয়ায় ভ্যাপসা গরমের পরিস্থিতি। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আবহাওয়ার উন্নতি হলেও বাকি পাঁচ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

 Weather Alert

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী পাঁচ দিন সমতল এলাকায় রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.১) ২১.১ (১৬.৮)
বহরমপুর (২৮.২) ১৭.২ (১৭)
বাঁকুড়া (৩১.৩) ১৯.৯ (১৬.৬)
বর্ধমান (৩০) ২০ (১৭.৪)
কোচবিহার (২৭.৮) ১১.৯ (১০.৯)
দার্জিলিং (১১) ৫.৪ (৪.৮)
কালিম্পং (১৬.৫) ১১ (১০.৫)
দিঘা (৩০.৬) ২২.৬ (২২.৫)
কলকাতা (২৯.৮) ২৩.৮ (২২.২)
দমদম (৩১.২) ২৪.৭ (২০.২)
কৃষ্ণনগর (২৯.২) (১৭.২)
মালদহ (২৯.৮) ১৮.৩ (১৭.১)
মেদিনীপুর (৩২) ২৩.১ (২২.৮)
পুরুলিয়া (৩০.৩) ১৪.১ (১৩.১)
শিলিগুড়ি (২৯.৭) ১১ (১২.৯)
শ্রীনিকেতন (২৯.২) ১৯.৪ (১৪.৮)
সুন্দরবন --------- ১৭ (১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+