বাংলা জুড়ে কালবৈশাখীর সতর্কতা! কোন জেলায় কেমন পরিস্থিতি, তাপমাত্রাই বা কত?

Weather Alert: মার্চের একেবারে শেষ লগ্ন। সকাল গড়িয়ে দুপুর হতেই অস্বস্তিকর আবহাওয়া। আগামী দুই দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সঙ্গে অস্বস্তির মাত্রাও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

weather forecast

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার ও রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনই সবকটি জেলাতেই দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। তবে দার্জিলিং ও কালিম্পং-এ তার প্রাবল্য বেশি থাকতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও হাল্কা কোথাও মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায়।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.১) ২২.৫ (২২.৩)
বহরমপুর (৩৩.৪) ২২.৪ (২১.২)
বাঁকুড়া (৩৬.৮) ২২.১ (২২.৭)
বর্ধমান (৩৪) ২২ (২৪)
কোচবিহার (২৭.৫) ১৯.১ (১৯.৩)
দার্জিলিং (১২.২) ৯.৮ (৯.৪)
কালিম্পং (১৫.৫) ১৪.৩ (১৪)
দিঘা (৩২.৯) ২৪.৮ (২৫)
কলকাতা (৩৩.৯) ২৬.৮ (২৫.৮)
দমদম (৩৫.৬) ২৬.৫ (২৫.২)
কৃষ্ণনগর (৩৩) ১৯.২ (১৯)
মালদহ (৩১) ২০.৭ (২০.৭)
মেদিনীপুর (৩৭) ২৬.১ (২৪.৫)
পুরুলিয়া (৩৫.৮) ২০.১ (১৯.১)
শিলিগুড়ি (২৭.৪) ২০
শ্রীনিকেতন (৩৩) ২০.৬ ( ২২)
সুন্দরবন (৩১.৫) ২৫ (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+