Weather Alert: বড়দিনে মেঘলা আকাশে কি বৃষ্টি না শুকনো আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Alert: রবিবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ছিল কুয়াশার চাদরে ঢাকা। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। অন্যদিকে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Weather Alert

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সব জায়গাতেই বেড়েছে। বাঁকুড়ায় ১৩.৩ ডিগ্রি। বর্ধমানে তাপমাত্রা এদিন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১২.১ ডিগ্রি, শ্রীনিকেতন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে যখন ১০.২ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৫.২) ১৫.২ (১৬)
বহরমপুর (২৫.৪) ১৫.৬ ( ১৫)
বাঁকুড়া (২৪.৪) ১৩.৩ (১৩.৯)
বর্ধমান (২৬) ১৫.৬ ( ১৫)
কোচবিহার (২৬.৩) ১০.৭ ( ১২.১)
দার্জিলিং (১৫.২) ৬.৬ (৬.৫)
কালিম্পং (১৭.৪) ৯.৩ (১০)
দিঘা (২৮.২) ১৫.৪ ( ১৫.২)
কলকাতা (২৬.৩) ১৭.৫ (১৬.৯)
কৃষ্ণনগর (২৪.২) ( ১১)
মালদহ (২৩.৪) ১৫.৪ (১৭)
মেদিনীপুর (২৫) ১৫.১ ( ১৫.২)
পুরুলিয়া (২৪.৩) ১২.১ ( ১১.৩)
শিলিগুড়ি (২৯.৩) ১০.২ (১৩.২)
শ্রীনিকেতন (২৪.২) ১৭
সুন্দরবন (২৭.৫) ----------
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+