বাংলার আবহাওয়ায় ফের বড় পরিবর্তন! জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা

Weather Alert: সকালের দিকে হাল্কা কুয়াশা কাটার পরেও মেঘলা আবহাওয়া রাজ্যের বিভিন্ন অংশে। তবে চার জেলা বাদ দিয়ে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। জেলাগুলির কোথাও ঘন কুয়াশা আবার কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবারেও দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।

Weather Update

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দু'দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বীরভূম ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবারেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এরপরের তিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৮.৮) ১৬.৪ (১৬.৬)
বহরমপুর (২৪.৬) ১৬.৬ (১৫.৬)
বাঁকুড়া (২৭.৫) ১৫.৫ (১৫.৫)
বর্ধমান (২৮) ১৭ (১৫.২)
কোচবিহার (২৪.৪) ১১.৭ (১২.২)
দার্জিলিং (১০.৪) ১.৮ (২.৮)
কালিম্পং (১৩) ৮.৮ (৯.৩)
দিঘা (২৮.৮) ২২.২ (২০.২)
কলকাতা (২৮.৬) ২১.৮ (১৮.৬)
দমদম (২৯.৪) ২০.১ (১৭.৬)
কৃষ্ণনগর (২৬) (১৩.৮)
মালদহ (২২.২) ১৬.৫ (১৬.১)
মেদিনীপুর (২৮.৬) ১৯.৩ (১৮.১)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (২৬) ১১.৪ (১৩.২)
শ্রীনিকেতন (২৭) ১৫.৫ (১৫.২)
সুন্দরবন (২৮.১) ২০ (১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+