দ্রুত ঊর্ধমুখী তাপমাত্রার সঙ্গে ঝড়বৃষ্টির সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Alert: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা কিছু ব্যতিক্রম ছাড়া রাজ্য জুড়ে ত্রিশ ডিগ্রির আশপাশে রয়েছে। বাঁকুড়া হোক কিংবা ডায়মন্ডহারবার তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রির ওপরে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

রবিবার আগের দিনের মতোই বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম। বাঁকুড়া, বর্ধমানে চার ডিগ্রি, কোচবিহারে দুই, ডায়মন্ডহারবারে তিন ডিগ্রি, কলকাতায় ও মেদিনীপুরে তিন, কৃষ্ণনগরে দুই ডিগ্রি করে কম রয়েছে স্বাভাবিকের থেকে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম রয়েছে। সুন্দরবনে রয়েছে চার ডিগ্রি কম।

weather forecast

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে তার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.১) ১৫.৭ (১৬.৪)
বহরমপুর (২৮.৪) ১৮.৮ ( ১৯)
বাঁকুড়া (৩১.৮) ১৫.৩ (১৫.২)
বর্ধমান (৩১) ১৫ (১৫)
কোচবিহার (৩০) ১২.৬ (১২)
দার্জিলিং (১৫.২) ৭.২ (৭.৪)
কালিম্পং (১৮.৫) ১২.৮ (১২.৮)
দিঘা (৩২.৭) ১৮.৫ (১৮)
কলকাতা (৩১) ১৯ (১৯.৪)
দমদম (৩০.৪) ১৮.২ (১৮.৯)
কৃষ্ণনগর (২৯.৬) ১৬.৬ (১৬.৪)
মালদহ (৩০.১) ১৭.৬ (১৯)
মেদিনীপুর (৩৩.৪) ১৮.১ (১৮.৩)
পুরুলিয়া (৩০.৭) ১৩.১
শিলিগুড়ি (২৯.৬) ১৫ (১১.৬)
শ্রীনিকেতন (২৯.৮) ১৩ ( ১৩)
সুন্দরবন (৩২) ১৯ (১৮.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+