কালিম্পংকে হারাল আসানসোল, আরও শীতল সুন্দরবন! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কতদিন, আবহাওয়ার পূর্বাভাসে প্রশ্ন

Weather Alert: এদিন কলকাতার পাশাপাশি তাপমাত্রা নেমেছে সুন্দরবন এবং আসানসোলেও। আসানসোলের তাপমাত্রা এদিন কালিম্পংয়ের থেকে বেশিই নেমেছে। আপাতত উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তার পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই দক্ষিণবঙ্গে আর কত দিন এই জাঁকিয়ে শীত অনুভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। পাহাড়ের এই আবহাওয়া আগামী কয়েকদিন চলতে থাকবে। এছাড়া এদিন আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এই আবহাওয়া চলবে বৃহস্পতিবারেও।

Weather Alert

আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে এদিনের পাশাপাশি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া চলতে পারে বৃহস্পতিবারেও।

এদিনের পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২-৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দু'দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

পুরুলিয়ায় টানা শৈত্যপ্রবাহের পরিস্থিতি। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭.১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি নিচে। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রাও নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১০.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১১ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২২.৮) ৮.৮ (৯.৩)
বহরমপুর (১৮.২) ১০.৬ (১০)
বাঁকুড়া (২৩.৬) ১০.৬ (৮.৯)
বর্ধমান (২৩) ১১ (১১)
কোচবিহার (২৩.৩) ১৩.২ (১২.৭)
দার্জিলিং (১৩.৮) ৫.৮ (৫.৫)
কালিম্পং (১৫.২) ৯.৮ (৯.৩)
দিঘা (২৫) ১৩.১ ( ১৩)
কলকাতা (২০.২) ১৩.৬ (১৩.৯)
দমদম (১৯.৬) ১৩.২ (১২)
কৃষ্ণনগর (১৯.৬) ৯.২ (৯)
মালদহ (১৫.৫) ১১.৪ (১১.৯)
মেদিনীপুর (২২.৮) ১২.১ (১০.৭)
পুরুলিয়া (২৫.৩) ৭.১ (৬.১)
শিলিগুড়ি (২৬.৮) ১০.৫ (১০.৫)
শ্রীনিকেতন (১৯.৪) ১০.৯ (১১)
সুন্দরবন ------------- ১০.৫ (১২.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+