দ্রুত ঊর্ধ্বমুখী হবে পারদ! সপ্তাহের মাঝামাঝি বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

১৪.১ (১৪.৬)Weather Alert: শীত এখন অতীত। এবার পারদের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই, চড়চড়িয়ে উঠবে, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার রাজ্যে তেরোটি জেলায় এবং বৃহস্পতিবার সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জেওয়া হয়েছে।

temperature

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহযোগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে কুয়াশা থাকবে। পরবর্তী সময়ে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.৩) ১৬.৫ (১৪.৬)
বহরমপুর (২৬.৬) ১৬.৬ (১৬)
বাঁকুড়া ------------- ১৪.১ (১৪.৬)
বর্ধমান (২৯) ১৭ (১৫)
কোচবিহার (২৬.৬) ১২ (১৪.১)
দার্জিলিং (১২.৪) ৬.৫ (৬.৫)
কালিম্পং (১৮.৪) ১৩.৩ (১৩.৩)
দিঘা (৩০.৩) ২০.৩ (১৯.২)
কলকাতা (২৮.১) ১৯.৬ (১৮.৩)
দমদম (২৮.৮) ১৮ (১৮)
কৃষ্ণনগর (২৭.৬) ১৬.৮ (১৬.৬)
মালদহ (২৭.৫) ১৫.৯ (১৭.১)
মেদিনীপুর (২৯.২) ১৯.৬ (১৭.৮)
পুরুলিয়া ---------- ১১.১ (১৩.৫)
শিলিগুড়ি ----------- ১২ (১২.৬)
শ্রীনিকেতন (২৭.৬) ১৩.৪ (১৪.৪)
সুন্দরবন ----------- ১৮ (১৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+