ফের হাওয়া বদলের পূর্বাভাস! সাত জেলায় বৃষ্টি, এক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার আবহাওয়া

Weather Alert: রবিবার কলকাতা-সহ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও শনিবারের তুলনায় কম আবার কোথাও বেশি। আবহাওয়া দফতরের তরফে এবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

এই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গেও আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

ত্রিশ লক্ষ টাকার ওপরে হোম লোন নিতে খরচ কত? বেশ কয়েকটি ব্যাঙ্কের সুদের হার একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১.৬ (১২.৬)
বহরমপুর ১৫.৬ (১৫.৪)
বাঁকুড়া ১১.২ (১১.৬)
বর্ধমান ১২ (১৪)
কোচবিহার ১১.৫ (৮.৬)
দার্জিলিং ৩.৬ (২.৪)
কালিম্পং ৯.২ (৭.৮)
দিঘা ১৭.৮ (২০)
কলকাতা ১৮.৪ (১৯.৬)
দমদম ১৬.৮ (১৮)
কৃষ্ণনগর ১৩.২
মালদহ ১৪.৫ (১৫.১)
মেদিনীপুর ১৭.৩ (১৭.১)
পুরুলিয়া ১০.১ (১১.৫)
শিলিগুড়ি ১১ (৮.২)
শ্রীনিকেতন ১০.৪ (১১.৬)
সুন্দরবন ১৮ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.১)
বহরমপুর (২৪)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৭)
কোচবিহার (২২.৯)
দার্জিলিং (১০.৬)
কালিম্পং (১৫)
দিঘা (২৭.১)
কলকাতা (২৫.৭)
দমদম (২৭.৮)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৫.২)
মেদিনীপুর (২৮.৫)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (২৪.২)
শ্রীনিকেতন (২৬)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+